সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তালতলীতে বসত ঘরে ডাকাতি

Reporter Name / ২৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৪:৩৬ পূর্বাহ্ণ

 মাসুম বিল্লাহ জাফর বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলীতে বসতঘরে ডাকাতির খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৮ জানুয়ারি) রাত্র ২ টার দিকে উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেনিপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান হাং এর বাড়ীতে এ ঘটনা ঘটে। সরেজমিন গিয়ে জানা গেছে, একই এলাকার শাকিল ও রিমন সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে ডাব চুরি করে নেয়। এলাকায় জানাজানি হলে শালিস দরবার বসায় স্থানীয়রা। এরই জের ধরে বসতঘর ভাংচুর ও ডাকাতির ঘটনা ঘটে বলে দাবী স্থানীয়দের। সিদ্দিকুর রহমানের স্ত্রী নাজমা বেগম (৪০) বলেন, শালিকসহ ৬-৭ জন লোক ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমাদের জাপটে ধরে (আটকিয়ে) সুকস ভেঙে ১ লাখ ৮০ হাজার টাকা ও জমির কাগজপত্র নিয়ে চলে যায়। সিদ্দিকুর রহমান বলেন, আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে তবে শাকিল ও রিমনকে আমরা চিনতে পারি। তাদের অর্ধেক মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিলো। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, রাতে আমার ফোনে কল দিয়েছে। আমি ফোন না ধরায় আমার বাড়ীতে লোক গিয়ে বিষয়টি অবগত করলে আমি রাতেই ঘটনাস্থলে আশি এবং বিস্তারিত জানি। এ ছেলে গুলো পূর্ব থেকেই বেপরোয়া ছিল। নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চু বলেন, এটা অত্যন্ত দুঃখের সংবাদ যে আমার এলাকায় এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে পুলিশ এসেছে গণমাধ্যমকর্মীরা এসেছেন সত্য ঘটনাকে উদ্ঘাটন করেন। যাহাতে এলাকায় শান্তি-শৃঙ্খলার সৃষ্টি হয়। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লেখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Masum


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST