সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ড্রাম বিস্ফোরণে প্রাণ গেলো যুবকের

Reporter Name / ২৬৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৪:৩৯ অপরাহ্ণ

 

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে মুখ বন্ধ করা খালি ড্রাম কাটার সময় বিস্ফোরণে ইমন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন বালুন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বালুন্ডা বাজারে আসিব বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি দোকানে কাজ করতেন ইমন। সেখানে একটি পুরাতন কেমিক্যালের খালি ড্রাম কেটে ছোট করে চাল রাখার ড্রাম বানাতে বলা হয়। ড্রামটির মুখ বন্ধ ছিল। এটি কাটার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর জখম হন ইমন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভুইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST