রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিনাইদহের মহেশপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১ ও আহত ৩।

Reporter Name / ১৩৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ণ

 জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর ভৈরবা সড়কের দারিয়াপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে রাশিদা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছে। রবিবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ভৈরবা সড়কের দাড়িয়াপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন কুলছুম বেগম (৬৫), শাওন হোসেন (৩৮) ও ফজলুর রহমান (৭০)। এর মধ্যে কুলছুম বেগম ও শাওন হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। স্থানীয়রা জানান, দুপুরে ভৈরবা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই ইজিবাইকটি দারিয়াপুর নামক স্থানে পৌঁছলে মহেশপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি ইজিবাইকে ধাক্কা দেয়। তখন ঘটনাস্থলেই মহেশপুর পৌর এলাকার গোপালপুর গ্রামের মৃত জাহান আলী মণ্ডলের স্ত্রী রাশিদা খাতুন নিহত হয়। ও একই গ্রামের ফজলু রহমানের স্ত্রী রাশিদা খাতুন, ফজলু রহমান ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাওন গুরুতর আহত হয়। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন পারভেজ জানান, দারিয়াপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে রাশিদা খাতুন নামের একজন মারা গেছেন। গুরুতর আহত দু’জনকে যশোরে রেফার্ড করা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘাতক যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST