সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান,

Reporter Name / ১৭৯৮ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৩:১১ পূর্বাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক পাবনার আলো পত্রিকার সম্পাদক মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখা। ৩ এপ্রিল বেলা ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডা. আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি ও বার্তা সংস্থা আইএনএস’র প্রধান সম্পাদক হাসান আলী, মোহনা টিভির জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সহ সভাপতি ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জোবায়ের খান প্রিন্স, দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক আদনান সোহান, জেটিভির পাবনা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, পদ্মা টিভির পাবনা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, দৈনিক পাবনার আলোর নিজস্ব প্রতিনিধি মুনিম শাহরিয়ার কাব্য প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ আলী কাদেরী, তার পরিবার ও অনন্য সমাজ কল্যাণ সংস্থার বিরুদ্ধে একটি কুচক্রী মহল এটিএন নিউজের মত একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সাংবাদিকের কাছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য পরিবেশন করে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। মানব বন্ধন ও স্মারকলিপিতে মাহফুজ আলী কাদেরীর বিরুদ্দে অপপ্রচারকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST