মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জাতীয়করণ ও ঈদ বোনাস দাবি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের

Reporter Name / ১৩৩৬ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদকঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম-প্রহরীদের চাকরি জাতীয়করণ ও ঈদ বোনাস পুনর্বহালসহ ৪ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছেন ওই পদে কর্মরতরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বুধবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছেন। এতে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক মামুন সরদার, সদস্য সচিব আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও শামীম রেজা প্রমুখ। বক্তারা বলেন, ২০১৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম-প্রহরী আউটসোর্সিং নীতিমালার অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা সৃজিত পদে ৩৭ হাজার দপ্তরি কাম-প্রহরী নিয়োজিত হয়। তারা ৩৭ হাজার দপ্তরি কাম-প্রহরী আওয়ামী লীগ পরিবারের সন্তান। তারা আরও বলেন, সরকারের আস্থা অর্পণ ও নির্ভর করে দীর্ঘ ১১ বছর আউটসোর্সিং নীতিমালায় জীবনের ঝুঁকি নিয়ে দিবারাত্রি সার্বক্ষণিক ২৪ ঘণ্টা অমানবিক দায়িত্ব পালন করে আসছি। এমন অবস্থায় দপ্তরি কাম-প্রহরীদের চাকরি জাতীয়করণ ও ঈদ বোনাস পুনঃবহালসহ ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চার দফা দাবি তুলে ধরেন তারা। তাদের দাবিগুলো হলো- চাকরি জাতীয়করণ, উৎসব, বৈশাখী ও শিক্ষা ভাতা প্রদান, ২০২৩ সাল থেকে সরকার ঘোষিত ৫ শতাংশ হারে প্রণোদনা প্রদান এবং সার্বক্ষণিক ২৪ ঘণ্টা দায়িত্ব পালন থেকে মুক্তি দিয়ে শ্রম আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দেয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST