সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ শাখার উদ্যোগে ঈদ আনন্দ উৎসব ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

Reporter Name / ২১০৮ Time View
Update : মঙ্গলবার, ২ মে, ২০২৩, ২:৫৩ পূর্বাহ্ণ

 সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আজ ১লা মে সোমবার,জাতীয় মে’ দিবস। এই ‘মে’ দিবসকে ঘিরে ৪২ বছরের পুরাতন ও তৃনমুল সাংবাদিকদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেরানীগঞ্জ শাখা কমিটির সভাপতি আতাউর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক আলতাফ হোসেন অমির সঞ্চালনায় ঈদ আনন্দ উৎসব ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহামেদ। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম। প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কার্যকরী সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার (নির্বাহী সম্পাদক দৈনিক জাতীয় অর্থনীতি) আলোচক বৃন্দ হিসেবে ছিলেন মোঃ ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা, (নির্বাহী সম্পাদক, দৈনিক সরেজমিন বার্তা) খন্দকার মোঃ মাসুদুর রহমান দিপু, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা, (সম্পাদক দৈনিক অপরাধ রিপোর্ট) মোঃ হাসান আলী, উপদেষ্টা, জাতীয় সাংবাদিক সংস্থা, কেরানীগঞ্জ শাখা (বার্তা সম্পাদক, দৈনিক সরেজমিন বার্তা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোসাঃ ফাতেমা জামান সাথী, সহ-সভাপতি, বিমান বন্দর থানা আওয়ামী লীগ। মোহাম্মদ আনোয়ারুল হক ভাইস চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা, এবি এম সুবাহান হাওলাদার, যুগ্ম মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা, মোঃ রাসেল সরকার, সাংগঠনিক সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা(সম্পাদক দৈনিক দিগন্ত প্রতিদিন) মো: রেজাউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা) রাজিয়া সুলতানা তোরনা(মহিলা সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা) কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুল বারেক। হাজী মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি,হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। মোঃ আনোয়ার হোসেন আয়নাল, চেয়ারম্যান, হযরতপুর ইউনিয়ন পরিষদ। মোঃ তাহের আলী, চেয়ারম্যান, কলাতিয়া ইউনিয়ন পরিষদ। মোঃ মোশারফ হোসেন ফারুক, চেয়ারম্যান, তারানগর ইউনিয়ন পরিষদ ও সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ। বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময়, সত্য মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন এবং তারা সত্য ও ন্যায়ের পথে কাজ করে চলেন। তারা সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন এবং তারা সাধারণ মানুষকে ন্যায় পাওয়ার জন্য সাহায্য করেন। মনে রাখবেন একজন সাংবাদিক গর্ত থেকে সত্য তুলে আনতে পারে, এবং সাধারণ জনগণদের ন্যায়ের পথে আনতে পারে ন্যায় দিতে পারে। একজন সাংবাদিক যখন লেখালেখি করে তারা সব সময় চিন্তা করে সত্য এবং ন্যায় নিয়ে লেখালেখি করার। মাঠ পর্যায়ে কাজ করতে গেলে সাংবাদিকদের অনেক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কারো হচ্ছে ক্যামেরা ভাঙচুর কেউবা খাচ্ছে মার, অনেক সাংবাদিক হচ্ছে আবার গুম। কেউবা আবার নানারকম আইনি জটিলতার শিকার হচ্ছেন অন্যায় ভাবে। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের প্রজাতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ঘোষণা করেছেন। তবে কেন এখন সাংবাদিকদের এই অবস্থা ? কেন সাংবাদিকরা অসহায় ? তাই সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। বক্তব্য শেষ করার পর, জাতীয় সাংবাদিক সংস্থার কেরানীগঞ্জ শাখার কমিটি ঘোষণা করেন উক্ত সংস্থার কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু। পরে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির হাতে সম্মাননা সনদপত্র তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। প্রথম পর্ব শেষ হওয়ার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন সংস্থার কেরানীগঞ্জ শাখার সভাপতি আতাউর রহমান আতিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST