উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:যেখানে কলম অবিচল,সেখানেই আমরা প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় জমকালো আয়োজনে নবগঠিত খানসামা মডেল প্রেস ক্লাবের ভোটগ্রহণ ও আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে মসজিদ মার্কেটে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা প্রতিনিধি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার জসিম উদ্দিন। এতে নির্বাচন পরিচালনা করেন তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি।নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে খানসামা মডেল প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আজিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী।উদ্বোধক ছিলেন খানসামার বিশিষ্ট ব্যাবসায়ী এম.এইচ ফয়সল। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুধীজন। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি এর আগে ‘খানসামা সাংবাদিক ফোরাম’ নামে পরিচিত ছিল। পরবর্তীতে সংগঠনের নাম পরিবর্তন করে ‘খানসামা মডেল প্রেস ক্লাব’ হিসেবে নতুন যাত্রা শুরু করেছে। নির্বাচন ও উদ্বোধনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।