শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ

Reporter Name / ১৬৪৪ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা(দিনাজপুর)প্রতিনিধি:”সুখে ভরবে আগামীর দিন, পেনশন এখন সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খানসামা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে এই সার্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ই মার্চ) সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা বাজারের সুপার মার্কেটে উপজেলা প্রশাসনের আয়োজনে অত্র কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সোহাগ চন্দ্র সরকার,উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,ওসি তদন্ত মোতালেব ইসলাম সহ উপজেলার ৬ ইউপি চেয়ারম্যান,ইউপি সচিব ও ইউপি সদস্য,সদস্যা,থানা পুলিশ,গ্রাম পুলিস সদস্য ও সাংবাদিকবৃন্দ। এরপরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।এতে সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST