উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃদিনাজপুরের খানসামা উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক ব্যাক্তিবর্গ এর সহিত ঈদ পরবর্তী শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে পরিচয় পর্ব,ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও রাশিদা আক্তার,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,ওসি চিত্তরঞ্জন রায় সহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ