সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কালের কণ্ঠ ও ডেইলি সানের চাকরিচ্যুত ও অব্যাহতিপ্রাপ্ত গণমাধ্যমকর্মীরা তাদের বকেয়া পাওনা আদায়ে জন্য সংগ্রাম কমিটি গঠন

Reporter Name / ১৩৬০ Time View
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ২:৩৯ পূর্বাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি: রমনা পার্কে কালের কণ্ঠের সাবেক কর্মী কামরুল হাসানের সভাপতিত্বে শতাধিক সাংবাদিকের উপস্থিতিতে গত শুক্রবার (১ মার্চ) একটি বৈঠক হয়। সেখানে সবার সম্মতিতে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ডেইলি সানের সাবেক কর্মী আলিমুজ্জামানকে আহ্বায়ক এবং কালের কণ্ঠের সাবেক কর্মী মাহবুবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এতে বলা হয়, শতাধিক সাংবাদিকের পাওনা (সার্ভিস বেনিফিট) বুঝিয়ে দিতে বসুন্ধরা গ্রুপ টালবাহানা শুরু করায় প্রতিষ্ঠান দুটির মিডিয়াকর্মীরা সংগ্রাম কমিটি গঠন করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন- আক্তার হোসেন (ডেইলি সান), ইকরামুল হক টিপু (কালের কণ্ঠ), ওদারুল হক হীরা (ডেইলি সান), রফিকুল ইসলাম খান (কালের কণ্ঠ), রঞ্জন নন্দী (কালের কণ্ঠ), জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (ডেইলি সান) ও আমিনুল ইসলাম খোকন (কালের কণ্ঠ)। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বৈঠকে বসুন্ধরা গ্রুপের তরফ থেকে চাকরিচ্যুত ও অব্যাহতিপ্রাপ্ত শতাধিক সাংবাদিকের হাতে দশটি করে চেক দেওয়ার পরও সংশ্লিষ্ট অ্যাকাউন্টে টাকা (ফান্ড) না থাকায় এর তীব্র নিন্দা জানানো হয়। তারা মনে করেন, সাংবাদিকদের সঙ্গে বসুন্ধরা গ্রুপের এটা বড় ধরনের প্রতারণা। ওই সাংবাদিকদের অভিযোগ, চেকের প্রথম তারিখ ছিল চলতি বছরের ২৫ জানুয়ারি এবং দ্বিতীয় তারিখ ছিল ২৫ ফেব্রুয়ারি। অ্যাকাউন্টে টাকা (ফান্ড) না থাকায় কেউই টাকা তুলতে পারেননি। এ ব্যাপারে বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা নানা ছলচাতুরি করে যাচ্ছে। এ বিষয়ে বসুন্ধরা মিডিয়াকর্মীদের পাওনা আদায়ের সংগ্রাম কমিটির আহ্বায়ক আলিমুজ্জামান বলেন, ‘পাওনা আদায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পাওনা আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST