শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ নিজের স্ত্রীকে মঞ্চে রেখে বললেন বাইডেন—

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ / ২৩৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১:৫৯ পূর্বাহ্ণ

মঙ্গলবার হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বলে সম্বোধন করে ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। স্বামী ডগ এমহফ কোভিডে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা। এই তথ্য দিতে গিয়েই কমলাকে ফার্স্ট লেডি বলেন বাইডেন।

অনুষ্ঠানের একটি ভিডিয়োতে বাইডেনকে বলতে শোনা যায়, ‘মঞ্চে বসার ব্যবস্থাপনায় কিছু বদল আনতে হয়েছে। কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিডে আক্রান্ত হয়েছেন।’ প্রেসিডেন্ট এই কথা বলতেই অস্বস্তিতে পড়ে যান দর্শকেরা। ভিডিয়োতে দেখা গিয়েছে, এরপর দর্শকাসন থেকেই এক ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দিতেই হাসির রোল পড়ে যায়। ঘটনাচক্রে, সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি তথা জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। তবে মুহূর্তে অস্বস্তি কাটিয়ে ওঠেন প্রেসিডেন্ট। ভুল স্বীকার করেন বাইডেন।

প্রসঙ্গত, মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়েছেন কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ। তবে ভাইস প্রেসিডেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST