সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

একুশের বইমেলায় শিব্বীর আহমেদ’র ২টি বই কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ এবং প্রবন্ধ ‘নির্বাচিত কলাম’ প্রকাশিত

Reporter Name / ২২৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২০ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ অমর একুশের বইমেলা ২০২৩ এ কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৫ম কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ পাওয়া যাচ্ছে। বইমেলার দ্বিতীয় দিন বইটি মেলায় এনেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। কাব্যগ্রন্থটি বইমেলায় অনন্যা প্যাভিলিয়ন ২৮ এ পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি অনন্যা বাংলাবাজার, রকমারি.কম এর পাওয়া যাচ্ছে। বইটির মুল্য ২শত টাকা এবং বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।খবর বাপসনিঊজ। কাব্যগ্রন্থ ‘রূপালী জোঝনার জল’ শিব্বীর আহমেদ’র ২৯তম বই এবং ৫ম কাব্যগ্রন্থ। এর আগে শিব্বীর আহমেদ’র প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো ‘তোমার লাল টুকটুক, আগুনমুখী, নিরব নদীর কান্না, ও মায়া’। কাব্যগ্রন্থগুলো শিব্বীর আহমেদ’র ছদ্মনাম ‘অরপি আহামেদ’ নামে প্রকাশিত হয়েছে। এছাড়াও অমর একুশের বইমেলা ২০২৩ এ কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র প্রবন্ধের বই ‘নির্বাচিত কলাম’ এনেছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্বয়। জনপ্রিয় শিশুসাহিত্যিক হুমায়ন কবীর ঢালীর সম্পাদনায় বইটির প্রচ্ছদ করেছেন রুদ্র কায়সার। বইটির মূল্য ৩শত টাকা। এটি শিব্বীর আহমেদ’র ৩০তম বই। দেশের ও প্রবাসের দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত রাজনৈতিক ও সমাজ-সচেতন বিষয়াদি নিয়ে প্রকাশিত লেখা হতে বাছাইকৃত কলাম নিয়েই ‘নির্বাচিত কলাম’ বইটি সাজানো হয়েছে। বইটি অন্বয় প্রকাশের স্টল ৫৮৯-৫৯০ এ পাওয়া যাচ্ছে। বইটি লেখকের ৩০তম বই। এছাড়াও বইটি অন্বয় বাংলাবাজার, রকমারি.কম সহ অনলাইনে পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST