রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে তেলের দীর্ঘ লাইনে তৃষ্ণার্তদের মাঝে পাম্প কর্তৃপক্ষের সরবত ও শুকনা খাবার বিতরণ Logo ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) Logo সাপাহারে সরকারি খাড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: হুমকির মুখে ৮ গ্রাম Logo নেত্রকোনায় তেল পাম্পে তীব্র সংকট ভোগান্তি বাইক মালিকরা Logo বাংলাদেশ প্রেসক্লাব, আটপাড়া উপজেলা শাখার কমিটি ঘোষণা Logo বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার Logo যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)  বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ একজন ভারতীয় নাগরিক আটক। Logo প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শনে করেন যশোর জেলা প্রশাসক Logo চট্টগ্রামে অকটেন সংকটের তাণ্ডব: নগর রাস্তায় লাইনের ভিড়, ঘাটে ট্রলার আটকে হাজারো জেলের দুর্ভোগ Logo নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ

 বিশেষ প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ঘিরে যখন দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজমান, ঠিক সেই সময় ব্যক্তিগত ও পারিবারিক অসুস্থতার কারণে নিজ এলাকার মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেননি সাংবাদিক নেতা এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। তিনি দৈনিক ইনফো বাংলা ও দ্য ডেইলি মর্নিং টুডে-এর সহযোগী সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় দেরিতে হলেও মানবিক দায়বদ্ধতা থেকে নিজ এলাকায় ছুটে আসেন তিনি। ০৪ এপ্রিল ২০২৬, শনিবার, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া (যতরকূল) গ্রামসহ আশপাশের এলাকায় প্রায় ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি) বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করেন বলে জানান। তার এ উদ্যোগে এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে এবং উপহার পাওয়া পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) নিজের ও পরিবারের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন,“মানুষের পাশে থাকা এবং তাদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করাই আমার নৈতিক দায়িত্ব। সামান্য এই প্রচেষ্টার মাধ্যমে যদি কারো মুখে হাসি ফোটে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” স্থানীয় সচেতন মহল তার এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST