সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

অবৈধভাবে নদী খনন করে বালু উত্তোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে হেনস্থা

Reporter Name / ২৪৪৮ Time View
Update : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৫:২১ পূর্বাহ্ণ

আবীর আহমেদ হামিদ – রংপুর প্রতিনিধিঃ রংপুর মহানগরের হাজীরহাট মেট্রোপলিটন থানার অন্তর্গত কুটিপাড়ায় (রংপুর ক্যান্টনমেন্টের পিছনে) ঘাঘট নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিক্রয় করা হয়। খবর পেয়ে রংপুরের স্থানীয় দৈনিক আখিরা প্রত্রিকার প্রতিনিধি এবং হাজীরহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য সেখানে সংবাদের সত্যতা ও প্রমাণ সংগ্রহ করতে গেলে বালু উত্তোলনের মালিক পক্ষের সাথে জড়িত হামজা নামক এক ব্যক্তি সাংবাদিকের উপর চড়াও হয়। মোবাইলে পিকচার ও ভিডিও ধারণ করায় তিনি সাংবাদিককে ডেকে নিয়ে গিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। তারপরে সাংবাদিককে আটক করে ধাক্কাধাক্কি করে এবং নানান প্রকার হুমকিধামকি দিতে থাকে। হামজা সাংবাদিককে ভয় দেখানোর উদ্দেশ্যে বলে – আমার নামে ১৪ টি মামলা আছে আর একজন সাংবাদিককে খুন করলে কি আর শাস্তি হবে। আর কোটি টাকা দামের মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করছি – ক্ষমতা না থাকলে এখানে আসতাম না। এত হুমকিধামকি দিয়েও যখন কাজ হয় নি তখন সে কোদাল নিয়ে ছুটে আসে সাংবাদিক কে আঘাত করার জন্য। সেখানকার শ্রমিক ও ম্যানেজার তখন তাকে বাঁধা দেয়। অবশেষে তিনি ভিডিও ফুটেজ এবং পিকচার গুলো ডিলিট করে ছিনিয়ে নেয়া ফোনটি ফেরত দেন এবং হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিককে ছেড়ে দেন। অনুসন্ধানে জানা যায় – পল্লব নামের একজন বালু ব্যবসায়ী এই বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও বালুর পয়েন্টের মালিক। আর হামজা হলো পল্লবের ঘনিষ্ঠ একজন লোক। এই হামজা তার বালুর পয়েন্ট ও ড্রেজার মেশিনের দায়িত্ব পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST