শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

৩৯ নং দক্ষিণ হালিশহর আওয়ামী লীগের কমিটি ঘোষনা হাজী,আসলাম সভাপতি , সা.সম্পাদক হাজী,সুমন

Reporter Name / ১৮২৭ Time View
Update : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১২:১৮ অপরাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠে ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্ব উদ্বোধন করেন প্রধান অতিথি নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা নগর আওয়ালীগ সা. সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সম্মেলনে উদ্বোধক,ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী হারুনুর রশিদ সহ আমন্ত্রিত অতিথি ও থানা,ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জাতীয় পতাকা উত্তোলন,শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে মহতী অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ ও শোক প্রস্তাব করে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম আফজাল,জাবেদ হোসেন ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায়ে সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা নগর আওয়ামী লীগ সাঃ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের ,লায়ন হাজী মোঃ হোসেন, নগর কার্য্যনির্বাহী সদস্য কামরুল হাসান বুলু,রোটাঃ মোঃইলিয়াছ,মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম,সাবেক কাউন্সিলর হাজী মো.আসলাম,বর্তমান কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন। আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সা.সম্পাদক আকবর হোসেন কবি,মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন ফারুক সুলতানা,শোক বার্তা পেশ করেন এডঃ শামসুল আলম প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে আ.জ.ম নাছির বলেন,বিএনপি আবারো পিছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চাই এবং দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে বিদেশীদের কাজে নালিশ করে বেড়াচ্ছে। তিনি আরো বলেন,বিএনপি-জামাত জোট কে আর চট্টগ্রামে অপরাজনীত কিছু করতে দেওয়া হবে না। এই জোটটি দীর্ঘদিন ধর্মের নামেও অপরাজনীতি করে দেশ কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন। শেখ মুজিবের আদর্শ গড়া আওয়ামী লীগের একজন কর্মীও বেঁচে থাকলে দেশ বিরোদী কোন কর্মকান্ড বিএনপি-জামাত কে করতে দেওয়া হবে না। এব্যাপারে সকল আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিকেলে সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেটদের প্রত্যক্ষভোট এবং দুটি পদে আর কোন প্রার্থী না থাকায় তাদের কে আগামী ৩ বছরের জন্য ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে হাজী মো. আসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে হাজী জিয়াউল হক সুমন কে আগামী ৩বছরের জন্য নির্বাচিত ঘোষণা করেন নগর সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ,জ,ম নাছির উদ্দিন। পরবর্তীতে থানা নেতৃবৃন্দর মাধ্যমে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি ঘোষনা করবেন বলে আয়োজিত সম্মেলন সূত্রে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST