সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

৩৭৮২ পিস ইয়াবাসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি

Reporter Name / ৬৬২ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ

অদ্য ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ ১১৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন দাইতলা বাস স্ট্যান্ড পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৩৭৮২ পিস ইয়াবা এবং ০২টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ইয়াবাগুলি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর বাগআঁচড়ায় ইয়াবাগুলি নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- নাহিদ হোসেন (২০), পিতাঃ আক্তারুল ইসলাম, গ্রামঃ রামভদ্রপুর, ডাকঘরঃ চন্দনপুর, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা। আটককৃত ইয়াবার মূল্য ১১,৩৪,৬০০/-(এগার লক্ষ চৌত্রিশ হাজার ছয়শত) টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত) টাকা এবং নগদ ১৯৫০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১১,৫৩,০৫০/- (এগার লক্ষ তিপান্ন হাজার পঞ্চাশ) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST