মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক Logo অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত : Logo নওগাঁর রানীনগরে মাদকসেবীর করাদন্ডঃ   
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

Reporter Name / ১৫০৮ Time View
Update : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৫:২০ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন সিনিয়র প্রতিনিধিঃবাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন, ‘১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৩ আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসাবে থাকতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত, এটি বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মেলা, যার বহুমাত্রিকতা রয়েছে, পর্যটন উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সমন্বিত উদ্যোগের পরিকল্পনা রয়েছে। আশা করছি, এই অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যটনসহ আঞ্চলিক পর্যটনে আমাদের সংযোগ আরও গভীর হবে। একই সঙ্গে পর্যটন শিল্প উন্নয়নে আমাদের প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটবে। খবর বাপসনিঊজ।১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ ঢাকা) আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে পর্যটন বিচিত্রার সঙ্গে একটি সমঝোতা (এমওইউ) স্মারক সই করেছে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। উভয়পক্ষে চুক্তিতে সই করেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল । এ সময় বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান (অতিরিক্ত সচিব), এসএম তরিকুল ইসলাম (যুগ্ম সচিব), সচিব, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উপদেষ্টা খবির উদ্দিন আহমেদ, মেলার পরিচালক বোরহান উদ্দিন, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার হেড অব অপারেশন ও সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর রেজওয়ান মারুফসহ বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন । পর্যটন শিল্পকে উৎসাহিত করার জন্য বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ইন্টারকন্টিনেন্টালের হলরুমে এ চুক্তি সই হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই মেলার অনুমোদন করেছে । এ বছর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের একটি প্রাক-ইভেন্ট হিসেবে এই মেলাটি পর্যটন ব্র্যান্ড ‘মুজিব’স বাংলাদেশ’ থিম বিবেচনায় আয়োজন করা হবে। এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ হওয়ায় পর্যটন শিল্পের প্রতি এই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতার প্রকাশ ঘটেছে। আমরা আশা করছি, বিগত বছরের ধারাবাহিকতায় এই বছরও দেশ ও বিদেশের শতাধিক পর্যটন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আসন্ন ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ভ্রমণ পিপাসুদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST