সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর

Reporter Name / ৩৫৮ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ

 বিশেষ সংবাদদাতাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছেন সনাতনী সম্প্রদায়—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, জাতীয় পতাকা ও সীমান্ত নিরাপত্তা যাদের হাতে সুরক্ষিত থাকবে—এমন নেতৃত্বের প্রতিই আস্থা রেখে হিন্দু ধর্মাবলম্বীরা এবারের নির্বাচনে ভোট দিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হবে। শুক্রবার রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ব্রাহ্মণপাড়া সর্বজনীন শ্রী শ্রী গীতা ও জগন্নাথ মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত ৩৯তম গীতা জয়ন্তী ও ষষ্ঠতম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরোয়ার আলমগীর আরও বলেন, অতীতে একটি ধারণা প্রচলিত ছিল যে হিন্দু ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রতীকের প্রতি অনুরাগী। কিন্তু এবারের নির্বাচনে সেই ধারণার পরিবর্তন ঘটেছে। তারা প্রমাণ করেছেন—কোনো প্রতীক নয়, বরং যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা এবং দেশের স্বার্থই তাদের কাছে প্রধান বিবেচ্য বিষয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, শ্রীমৎ স্বামী দেবানন্দ যতি মহারাজ, শ্রীমৎ উজ্জ্বলানন্দ বৃন্দাচারী, শ্রী সুদর্শন চক্রবর্তী, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, ড. শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য, শ্রীযুত বাসু চৌধুরী, গাজী আমান উল্লাহ, ডা. এস কে রায় নান্টু, বাবু স্বপন ধর, ডা. মানিক দেবনাথ, শ্রী অসীম দাশগুপ্ত, শ্রী উজ্জ্বল নাথ, শ্রী আকাশ চৌধুরী নান্টু, সেকত দাশ, শ্রীপ্রভাত বনিক, মাস্টার টিটু মহাজন, শ্রী সঞ্জয় ধরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী সজল চক্রবর্তীর সভাপতিত্বে এবং মানস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীযুত সুমন কুমার বনিক। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্ত-অনুরাগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST