শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

হালুয়াঘাটে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে শ্বাসরোধ করে হত্যা, মা-বাবা কারাগারে

Reporter Name / ২০০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ

 জুয়েল রানা :বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুর: কথায় আছেনা অন্যের জন্য গর্ত খোরলে সেই গর্তে নিজেকেই পরতে হয়।নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকেও হত্যা করতে দিধাভূত করেলোও না বাবা মা। এমনি এক ঘটনা ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে দুই বছরের মেয়েসন্তানকে শ্বাসরোধে হত্যার পর লাশ কূপে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় করা মামলায় নিহত শিশুটির মা-বাবাকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুজন হলেন উপজেলার পূর্বঘিলাভূই গ্রামের মো. বাদশা মিয়া ও তাঁর স্ত্রী আম্বিয়া খাতুন।তাঁদের নিহত সন্তানের নাম আয়েশা খাতুন (২)।এ ঘটনায় আয়েশার দাদি বাদী হয়ে মঙ্গলবার রাতে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বঘিলাভূই গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় স্ত্রী আম্বিয়া খাতুন ও দুই বছরের কন্যা আয়েশা খাতুনকে নিয়ে বসবাস করে আসছিলেন বাদশা মিয়া।আম্বিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তাঁর ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে তাঁদের ফাঁসাতে স্বামী-স্ত্রী মিলে আয়েশাকে হত্যার পরিকল্পনা করেন।গত সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় আয়েশাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন বাদশা ও আম্বিয়া দম্পতি।পরে রাতেই প্রতিবেশীর আঙিনায় পানির কূপে মেয়েকে ফেলে দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় কূপ থেকে শিশুটির লাশ উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে তাঁরা সন্তানকে হত্যা করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন। আদালতে তাঁদের স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে। পরে তাঁদের ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST