রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

হাকিমপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

Reporter Name / ৮১৩ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ

 মো.লুৎফর রহমান. হিলি(দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর হিলিতে গণমাধ্যম কর্মী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল এগারোটায় জামায়াতে ইসলামীর হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবে এই সভার আয়োজন করা হয়। হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “গণমাধ্যম স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির ড. মোহাদ্দেস এনামুল হক, জেলা সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, যুব বিভাগের আহবায়ক মোঃ সবিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, শাহিনুর ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বুলু সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।  মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সাংবাদিকদের কাজের ক্ষেত্র, চ্যালেঞ্জ এবং জামায়াতের নীতি ও কর্মকাণ্ডের উপর আলোকপাত করা হয়। উপস্থিত সাংবাদিকরা জামায়াতে ইসলামী সম্পর্কে তাদের মতামত ও প্রশ্ন উত্থাপন করেন, যা সভাকে আরও প্রাণবন্ত করে তোলে।  সভা শেষে একে অপরের সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। হাকিমপুর হিলি সাংবাদিকদের জন্য এ ধরনের সভা আগামীতে আরও অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST