শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

স্বাবলম্বীর পাশাপাশি সস্তায় খাবারের সংস্থান করেছে গাইবান্ধার রুটির বাজার

Reporter Name / ২০০৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫২ পূর্বাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা শহরের পুরাতন বাজারের ভেতরে উত্তর পাশে গড়ে উঠেছে আটার রুটির বাজার। এখানে রয়েছে পাশাপাশি ছোট ছোট ঘরে ৭টি রুটির দোকান। প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত এক নাগারে চলতে থাকে এই দোকানগুলো। একটানা প্রায় ২০ ঘন্টা গ্যাসের চুলায় গরম গরম রুটি ভেজে দেয়া হয় গ্রাহকদের। অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে এ সমস্ত রুটির দোকান গড়ে উঠলেও প্রতিটি দোকানে প্রতিদিন রুটির প্রচুর বেচাকেনা চলে। এছাড়া এই রুটির ক্রেতাও শুধু দরিদ্র মানুষরাই নয়, বরং সর্বশ্রেণির পেশার মানুষরাই এখানে রুটি কিনতে আসে। বিশেষ করে দরিদ্র শ্রমজীবি মানুষরা দোকানের বেঞ্চে বসেই রুটি খেয়ে তাদের ক্ষুধা মেটায়। এছাড়াও উচ্চ বিত্তের এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এখান থেকে কিনে নিয়েই বাড়িতে আহারপর্ব সারে। আবার অনেকেই ভোর ৬টা থেকে ৮টার মধ্যে আর রাত ৯টা থেকে ১২টার পর এখানে এসে দোকানের পাশে দাড়িয়েই রুটি খেয়ে আহারপর্ব সারে। রুটি বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেল, প্রতিটি বড় রুটি ১০ টাকা সএবং ছোট রুটি ৫ টাকা মূল্যে বিক্রি করা হয়। আবার সরিষার তেলে ভাজা রুটি একই দামে পাওয়া যায়। রুটির সাথে গুড় এবং সরিষার তেলে মাখা পিয়াজ ও কাচা মরিচ ফ্রিতে দেয়া হয়। এছাড়াও প্রতিটি রুটির দোকানে রুটির সাথে দেয়া হয় ৫ টাকায় সরিষা তেলে ভাজা ঝাল আলু ছানা, ৫ টাকায় অ্যাংকর ডাল, ৫ টাকায় সবজি এবং ডিমের মামলেট ভেজে দেয়া হয় ১৫ টাকায়। এই রুটির বাজারের চাহিদা ও সাফল্যে শহরের নতুন বাজার, হকার্সমার্কেট ও কাচারী বাজারেও গড়ে উঠেছে এমন দ্বারার নতুন নতুন রুটির দোকান। এ দোকানগুলোতেও বিক্রি নেহায়েত কম নয়। খোঁজ নিয়ে জানা গেছে, ছোট ছোট দোকানে এই রুটি বিক্রি করেই প্রতিটি রুটি বিক্রেতা দরিদ্র অবস্থা থেকে তাদের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়েছেন এবং হয়েছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। সেইসাথে বিভিন্ন শ্রেণি পেশা ও জনগোষ্ঠী অতি সস্তায় দৈনিক আহার সম্পন্ন করার ব্যবস্থাও তারা করছেন এই রুটির ব্যবসা করেই। সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্বকোমরনই মিয়াপাড়া গ্রামের রুটি বিক্রেতা শফিকুল ইসলামের কর্মচারি আমির হোসেনের সাথে কথা বলে জানা গেল, তার দোকানে প্রতিদিন ২০ ঘন্টায় ৩০ থেকে ৩৫ কেজি আটার রুটি বিক্রি হয়। একই গ্রামের ইকরামুল ও সিয়াম জানাল, তাদের দোকানে প্রতিদিন ২০ থেকে ২৫ কেজি আটার রুটি বিক্রি হয়। রুটি বিক্রেতা গোদারহাটের মন্টু মিয়া ও ধানঘড়া গ্রামের সাহারুলও জানালো একই কথা। ৭টি দোকানের বিক্রির গড় হিসেব করলে দেখা যায়, প্রতিদিন প্রায় ৪ থেকে সাড়ে ৪ মণ আটার রুটি এখানে বেচাকেনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST