বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত : Logo নওগাঁর রানীনগরে মাদকসেবীর করাদন্ডঃ    Logo উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার Logo নেত্রকোণায় ডিবির অভিযানে ভারতীয় জিরা ও ফুছকা জাতীয় মালামাল জব্দ Logo সাপাহারে তেলের দীর্ঘ লাইনে তৃষ্ণার্তদের মাঝে পাম্প কর্তৃপক্ষের সরবত ও শুকনা খাবার বিতরণ Logo ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) Logo সাপাহারে সরকারি খাড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: হুমকির মুখে ৮ গ্রাম Logo নেত্রকোনায় তেল পাম্পে তীব্র সংকট ভোগান্তি বাইক মালিকরা Logo বাংলাদেশ প্রেসক্লাব, আটপাড়া উপজেলা শাখার কমিটি ঘোষণা Logo বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত :

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২:১০ পূর্বাহ্ণ

 স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ এপ্রিল ২০২৬ খ্রি. রোজ শুক্রবার দুপুর ০২.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত আর সি মজুমদার আর্টস অডিটোরিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত এবং থিম সং পরিবেশন করার পর স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। “নারীর স্বাধীনতাই শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট, লেখক, গবেষক, প্রাবন্ধিক, কলামিস্ট, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সহযোগী সম্পাদক, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাবেক এজিম (আইন), পূবালী ব্যাংক পিএলসি.; উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল করিম, লেখক ও গবেষক, চেয়ারম্যান, উর্দু বিভাগ, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ গাউছ-উর রহমান, কবি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষা উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠাতা সভাপতি, গাউছ-উর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজ; এস এম গোলাম সারোয়ার, কবি, উদ্যোক্তা, প্রশিক্ষক, সংগঠক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বনলতা সাহিত্য একাডেমী; ডাঃ সৈয়দা হাবিবা মুস্তারিন, কবি, নারী উদ্যোক্তা, প্রশিক্ষক, আবৃত্তিকার, উপস্থাপক ও সংগঠক; জিন্নাত আরা ইফা, কবি, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী, প্রশিক্ষক, মোটিভেশনাল কোচ, সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব ও স্বত্বাধিকারী, ইনসা কুকিং ব্লগ; জেসমিনা হোসেন জুঁই, লেখক, নারী উদ্যোক্তা, প্রশিক্ষক, সংগঠক ও প্রতিষ্ঠাতা সভাপতি, নকশীকাঁথা ফাউন্ডেশন; সৈয়দা শামীমা সুলতানা, লেখক, নারী উদ্যোক্তা, প্রশিক্ষক, সংগঠক ও স্বত্বাধিকারী, হ্যাপি বুটিক হাউজ এন্ড হ্যান্ডিক্র্যাফট; তাসলিমা আক্তার কনিকা, লেখক, নারী উদ্যোক্তা, সংগঠক, প্রতিষ্ঠাতা ও সিইও, সাকসেস অন্ট্রাপ্রেনিওর অব বাংলাদেশ (এসইবিডি) এবং স্বত্বাধিকারী, শৈল্পিক স্বাদ; মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম দেলোয়ার জাহান, কবি, উদ্যোক্তা, ব্যবসায়ী, সম্পাদক, প্রকাশক, সংগঠক, শতাধিক গ্রন্থের প্রণেতা, প্রধান উপদেষ্টা, স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা রেখা, কবি, শিক্ষক, সংবাদ পাঠক, আবৃত্তিকার, উপস্থাপক ও সংগঠক; তাসনোভা তুশিন, কবি, নারী উদ্যোক্তা, উপস্থাপক ও সংগঠক। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন তাসনিয়া মারুফ সুমি, লেখক, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও সংগঠক এবং স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের নানাদিক আলোচনার পাশাপাশি স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ভূয়সী প্রশংসা করেন। এ রকম আয়োজন ফোরামের বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নতুন নতুন সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবে। এ রকম ফোরামের অনুষ্ঠান আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক, বিশেষ অতিথিসহ সাংবাদিক এবং বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তা, ব্যবসায়ী, রন্ধনশিল্পী ও গুণিজনেরা আলোচনা ও বক্তব্য পরিবেশন করেন। সবশেষে আমন্ত্রিত উদ্যোক্তা, ব্যবসায়ী, রন্ধনশিল্পী ও গুণিজনদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST