মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

স্বাক্ষরতা বাড়াতে সম্মিলিত প্রচেষ্ট প্রয়োজন।

Reporter Name / ১৪৩৩ Time View
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, স্বাক্ষরতা বাড়াতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। স্বাক্ষরতার মাধ্যমে একজন মানুষের ক্ষমতায়ন ঘটে এবং সে স্বাধীনভাবে চিন্তা করার সামর্থ্য অর্জন করে। বর্তমান সময়ে স্বাক্ষরতার গুরুত্ব অপরিসীম। মানুষের জীবনমান বৃদ্ধিতে স্বাক্ষরতা সহায়তা করে। টেকসই উন্নয়নের জন্য স্বাক্ষরতা তথা শিক্ষা অপরিহার্য। শিক্ষা মানুষের মানবিক গুনাবলী বিকশিত ও প্রসারিত করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত ১৯৭২ সালে সংবিধানের ১৭ অনুচ্ছেদে দেশ থেকে নিরক্ষতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং কর্মরত শিক্ষকদের চাকুরী সরকারিকরণ করেন। বর্তমান সরকারও শিক্ষাবান্ধব। শিক্ষার উন্নয়ন ও বাস্তবায়নের জন্য বর্তমান সরকার নানমুখী প্রশংসনীয় কার্যক্রম বাস্তবায়ন করছেন। ফলে দেশে শিক্ষিতের হার ও পাশাপাশি স্বাক্ষরতার হার বেড়েছে। স্বাক্ষরতার হার শতভাগে উন্নীত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আন্তর্জাতাকি স্বাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস—চেয়ারম্যান লায়ন কাজী মো. খালেকুজ্জামান আমির এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাব অব ঢাকা নর্থ এর প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবুল বাশার, সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী, রাইট টক বাংলাদেশের সভাপতি এম হাফিজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST