সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

স্বরূপকাঠিতে মাদ্রাসার খাদেমকে চোর আখ্যা দিয়ে ইউপি সদস্যের মারপিট

Reporter Name / ২৫৯১ Time View
Update : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ২:৫৩ পূর্বাহ্ণ

 বরিশাল প্রতিনিধি\ পিরোজপুরে সোহাগদল ইউনিয়নে মাদ্রাসার খাদেমকে চোর আখ্যা দিয়ে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। সোহাগদল ইউনিয়ন পরিষদে ৬নং ওয়ার্ড মেম্বার খোকনের মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মেম্বারকে নিয়ে স্বরূপকাঠিতে নিন্দার ঝড় ওঠে। ৬নং ওয়ার্ড মেম্বার কামরুল হোসেন (খোকন) মাদ্রাসার খাদেম পরিচয় দেয়া জহিরুল ইসলামকে চোর সন্দেহে রশি দিয়ে হাত বেঁধে ক্রিকেট খেলার স্টাম দিয়ে বেধম মারপিট করতে দেখা যায়। তথসুত্রে জানাযায় মসজিদের মালামাল (বিদ্যুতের ১টি সকেট) চুরি করার অভিযোগে ওয়ার্ড মেম্বার আইন হাতে তুলে নিয়ে সন্ত্রাসী স্টাইলে ও তার সাঙ্গপাঙ্গরা খাদেমকে বেধম মারপিট করে। ওখানে উপস্থিত উৎসুক জনতা ভিডিও করে মুহুর্তের মধ্যে ভাইরাল করে দেয়।পরে মেম্বার আহত অবস্থায় জহিরুল ইসলাম কে থানায় সোপর্দ করে। ঝালাকাঠি নওয়াপাড়ার নুরুল ইসলাম এর ছেলে জাহিরুল ইসলাম সে হদুয়া মাদ্রাসার খাদেম। এ বিষয় ওয়ার্ড মেম্বার খোকনের কাছে জহিরুল ইসলামকে(খাদেম) মারপিট করার কারন এবং একজন জন প্রতিনিধি হিসেবে তিনি আইন হাতে তুলে পারেন কিনা? জানতে চাইলে সে বলে, আমি সাংবাদিকের কাছে এর জবাব দিতে বাধ্য নই। আমি একজন জন প্রতিনিধি ইজ্জত দিয়ে কথা বলবেন বলেই লাইন কেটে দেয়। নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান,জহিরুল ইসলামকে চুরির অপরাতে ৩৮০ ধারায় মামলা হয়েছে এবং আজ সকালে তাকে পিরোজপুর কোর্টো পাঠানো হয়েছে। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন বলেন,শুধু জনপ্রতিনিধি না, কোন ব্যক্তিই আইন হাতে তুলে নিতে পারবেনা। যে অপরাধী তাকে আইনের হাতে তুলে দেয়া হোক। কেউ যদি তাকে মারপিটের অভিযোগ করে পুলিশ প্রশাসনকে বলে দেয়া আছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST