বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সৌদি আরবে কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত

Reporter Name / ২২৪৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৪:৪১ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃসৌদি আরবের রিয়াদে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাসে ‘নজরুল সন্ধ্যা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতাদের পাশাপাশি ব্যবসায়ী, প্রকৌশলী, চিকিৎসকসহ নানা পেশার অভিবাসীরা অংশ নেন।অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কর্ম নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা, সেমিনার ও সাহিত্য চর্চার উদ্যোগ নেওয়া হয়েছে।রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটি স্কুলগুলোতে কাজী নজরুলের সাহিত্য চর্চা বাড়াতে হবে। এতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম জাতীয় কবির কবিতা, গান ও তার সৃষ্টি সম্পর্কে জানতে পারে। এ ছাড়া প্রবাসে নজরুল চর্চার জন্য রিয়াদের নজরুল একাডেমির শিল্পী ও সদস্যদের প্রতি আহবান জানান রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় কবি আমাদের অহংকার। তিনি সারাজীবন মানবতাবাদ, সাম্যবাদ, অসাম্প্রদায়িকতা, শোষণ ও বঞ্চনাহীন সমাজ গঠনের কথা বলেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, শোষণ বঞ্চনাহীন সমাজ গঠনের জন্য জীবন উৎসর্গ করেছেন। কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, কুসংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক, শোষণ, বঞ্চনাহীন আধুনিক সমাজ গঠন ও উন্নত বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও কাজী নজরুল ইসলামের শোষণ-বঞ্চনাহীন সমাজ গঠনে প্রবাসীদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান তিনি। খবর বাপসনিউজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. নুরুন নবী ও এম আর মাহাবুব। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের অভিভাষণ, বিদ্রোহী, মানুষ ও নারী কবিতা আবৃত্তি করেন শাহজাহান চঞ্চল, ড. কাজী মাসুদ, ফখরুল ইসলাম, রোজানা মারিয়াম, রুচিরা সুলতানা ও শাখাওয়াত ইকবাল। নজরুল সঙ্গীত পরিবেশন করেন শফিক সিদ্দিকী, জামশেদ রানা, বাবুল চৌধুরী, মোস্তাক মণ্ডল ও শাহানা চৌধুরী পপি। এ ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী রিহাম হাসনার নুহা, রুবাইয়াত শশী, মারওয়া ও রাহামা সুলতানা তন্বী নজরুলের গান পরিবেশন করে। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা, মিনিস্টার এস এম রাকিব উল্লাহসহ সকল কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে আগত প্রবাসীরা নজরুলের গান ও কবিতা উপভোগ করেন এবং এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য দূতাবাসকে বিশেষ ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST