বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় অতিরিক্ত সার মজুত, ডিলারের বিরুদ্ধে মামলা,৯২০ বস্তা সার জব্দ Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

 বিশেষ প্রতিনিধিঃ / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ

 চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আনসুর উদ্দিন পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (৩১ আগস্ট) সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, জাসাস সভাপতি রফিকুল হক চৌধুরী, জেদ্দা মহানগর বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন রাজু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ রাঙ্গুনিয়ার প্রবাসী নেতাকর্মীরা। বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় অভিভূত হয়ে ভিপি আনসুর উদ্দিন বলেন, পবিত্র মক্কা-মদিনার ভূমিতে এসে আল্লাহর ঘরে ইবাদত করার সুযোগ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পবিত্র ওমরাহ পালনের পাশাপাশি রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্য এবং দেশবাসীর শান্তি ও কল্যাণের জন্য দোয়া করব। একই সঙ্গে রাঙ্গুনিয়াবাসীর জন্যও বিশেষ দোয়া কামনা করব। তিনি আরও বলেন, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আগামী দিনে রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে দল যদি তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে রাঙ্গুনিয়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন। পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরতে পারেন—এ জন্য রাঙ্গুনিয়াবাসী ও প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া কামনা করেন ভিপি আনসুর উদ্দিন। এদিকে, সৌদি আরবের প্রবাসী নেতাকর্মীরা বলেন, ভিপি আনসুর উদ্দিন দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য কাজ করেছেন। তার সৌদি আরব আগমন উপলক্ষে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি রাঙ্গুনিয়া ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST