শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত Logo গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করেছে

Reporter Name / ২৫৪১ Time View
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৩:৩১ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃগত শনিবার ছাব্বিশে মার্চ সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার একান্নতম বার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক শত দুই জন্ম বার্ষিকী মহা সমারোহে পালিত হয় | এ উপলক্ষে বাংলাদেশকে তুলে ধরতে অরল্যান্ডোর মাসালা কিচেনকে অপরূপে সজ্জিত করা হয় | মুক্তিযুদ্ধের ক্যানভ্যাস , লাল সুবুজের পতাকা , বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি ও আলোক রশ্মির স্ফুরণ ঘটিয়ে চত্বরটিকে সুসজ্জিতকরণ করা হয় | একদিকে স্বাধীনতা প্রাপ্তির একান্নতম বছর পূর্তি অন্যদিকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশতদুই তম জন্ম বাষিকী উদযাপনের মাহেন্দ্রক্ষণ অরল্যান্ডোর বাঙালিদের জীবনে একত্রে আসেনি | সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর সভাপতি মোয়াজ্জেম ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল আহসান শেলীর সঞ্চালনে বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ সূচনা হয় | সমবেত জাতীয় সংগীত পরিবেশণের পর এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যাঁরা, সেই তিরিশ লক্ষ শহীদ ও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় | এরপরে আমাদের গৌরবের স্বাধীনতা মুক্তি যুদ্ধের প্রেক্ষাপট এবং বঙ্গবন্ধুর জীবন কর্মের উপর আলোচনা হয় | নিপীড়িত বাঙালি ও বিশ্ব মানবতার মুক্তির দিশারী বঙ্গবন্ধুকে হারিয়েছে জাতি সাতচল্লিশ বছর পূর্বে , কিন্তু তাঁর আত্মত্যাগ সংগ্রাম সাধনা মানবিকতায় তিনি মিশে আছেন সতেরো কোটি বাঙালির অনুভূতি ও অন্তরাত্মায় | এই অপ্রতিদ্বন্দী কিংবদন্তি উনিশশো বিশ সালের সতেরো মার্চে টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে বাঙালি মুক্তির আলোক রশ্মির প্রতিসরণ ঘটান | একজন পিতা নির্মম নির্যাতন জেল জুলুম সহ্য করে বিশ্বের বুকে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছেন | আবার তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীন দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে সুপরিচিত করেছেন | পিতা কন্যার এমন সাফল্য, সুযোগ্য নেত্রত্ব বিশ্বে বিরল | মনোজ্ঞ আলোচনা সভা পরিচালনা সালেহ করিমুজ্জামান | আলোচনায় অংশ নেন শওকত আরা বেগম জসীম উদ্দিন করিমুজ্জামান আবিদ আমির আকম রুমেল ,ইলিয়াস ঠাকুর ,নূর শামসুস তোহা ,আজিজুর রাহমান শাওন প্রজা | প্রবাসে জাতীয় দিবসে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান জানান ফকরুল আহসান শেলী |বাংলাদেশের স্বাধীনতা আনতে যুগ যুগ ধরে জীবনপাত কারী , একাত্তরের বীর শহীদ ও জাতির জনকবঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোয়াজ্জেম ইকবাল স্বাধীনতা ও দেশপ্রেমকে সকলে বুকের মাঝে জাগিয়ে রাখার উদ্দত্ত আহবান জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্ত করেন | মূল অনুষ্ঠানের অন্য পাশে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে স্মরণ করে প্রবাসের শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা লিপি নবনীর নেতৃত্বে পরিচালিত হয় | বিপুল সংখ্যক শিশুরা এতে অংশ নেয় | তাদের সকলক পুরুস্কৃত করা হয় | তারা বাংলাদেশকে বঙ্গবন্ধুকে ভালোবাসার কথা , কচি প্রাণে মাইকে এসে জয়বাংলার স্লোগানে স্লোগানে দর্শকদের বিমোহিত করে | কবিতা আসরে মুক্তি যুদ্দ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু জীবন্ত হয়ে উঠে তালাত নবনীর কণ্ঠে | | দেশপ্রেমের অবিনাশী গান দিয়ে সাঁজানো মনোরম গীতিআলখো প্রাণ জুড়িয়ে দেন তালাত চৌধুরী পল্লী ইসলাম | গানের মাঝে রসনা নিবারণে সুস্বাধু খাদ্য পরিবেশনে যথাথ ভূমিকা রাখেন ইউনুস জুয়েল চৌধুরী শাজাহান কনক রেজা শাহেদ আলম মাইনুল প্রমুখ | মনোরম মঞ্চ সজ্জায় রেজা হোসাইন করিম মুন নবনী লিপির ভূমিকা ছিল প্রশংসনীয় | স্বাধীনতার বীর শহীদ ও জাতীর জনকের আত্মার মাগফেরাত কামণা মোনাযাত করেন মোহাম্মদ জসীম | স্মরণে শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান রাত বারোটায় সমাপ্ত হয় যা অর্ল্যান্ডো বাসীর নিকট গৌরব ও আনন্দের মাইলফলক হিসেবে চিহৃত হয়ে থাকবে |


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST