রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সুবর্ণচরে বিএনপি নেতার ১৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

Reporter Name / ১৩১৩ Time View
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৫:৫৯ পূর্বাহ্ণ

 নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ কামাল উদ্দিনের ১৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া কবর জিয়ারতের মধ্য দিয়ে পালন করা হয়েছে। পহেলা আগস্ট (মঙ্গলবার) বিকেল ৩ টায় চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্চপিয়া গ্রামের হাজী ইদ্রিস মিয়া জামে মসজিদে মিলাদ দোয়ার আয়োজন করে সুবর্ণচর উপজেলা ছাত্রদল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, জুবলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সারওয়ার্দ্দী, সুবর্ণচর উপজেলা ছাত্রদল আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হাসান রোহান, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক নুরুল আলম শামীম, চরজব্বর ডিগ্রী কলেজ আহবায়ক আব্দুল্যাহ আল আরিফ, চরজুবলী ইউনিয়ন যুবদলের উত্তর শাখার সদস্য সচিব মোঃ আব্দুল ওয়াহিদ, সহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। মরহুম মোঃ কামাল উদ্দিন ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন, ২০০২ সালে জেলা বিএনপির প্রচার সম্পাদক দ্বায়িত্বে থাকা অবস্থায় ২০০৮ সালের ৩১ জুলাই বৃহস্পতিবার মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি এরশাদ বিরোধী আন্দোলনসহ রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। তার অকাল মৃত্যুতে দেশের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান, প্রতিবছরের ন্যায় এবারও মরহুমের নিজ বাড়ীতে মিলাদ মাহফিলের আয়োজন করে পরিবারের সদস্যরা। মিলাদ মাহফিল শেষে অতিথিরা মরহুমের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদেরকে সমবেনা জ্ঞাপন জানান। মরহুম কামাল উদ্দিনের পুত্র আব্দুল্যাহ আল আরিফ চরজব্বর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST