শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় অতিরিক্ত সার মজুত, ডিলারের বিরুদ্ধে মামলা,৯২০ বস্তা সার জব্দ Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সীতাকুণ্ডে কিশোরগঞ্জের মাদ্রাসা থেকে পালিয়ে আসা শিশু উদ্ধার

Reporter Name / ২৪৭৯ Time View
Update : শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃকিশোরগঞ্জের একটি মাদ্রাসা থেকে পালিয়ে আসা মো. রাব্বি (১০) নামের এক শিশুকে সীতাকুণ্ডে উদ্ধার করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত সোমবার ৭ আগষ্ট ভোরে রাব্বির বাবা এসে সীতাকুণ্ড থানার পুলিশের কাছ থেকে ছেলেকে নিয়ে গেছেন। শিশু রাব্বি কিশোরগঞ্জের হোসেনপুর থানার হাজীপুর বাজার এলাকার বাসিন্দা মো. ইউসুফের ছেলে। সে কিশোরগঞ্জের একটি মাদ্রাসায় পড়াশোনা করে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আমিন বলেন, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের বাসিন্দা তাহের নামের এক ব্যক্তি শিশু রাব্বিকে পেয়ে তাঁর কাছে নিয়ে আসেন। পরে তিনি থানায় কর্তব্যরত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। রাতেই শিশুটির বাবা কিশোরগঞ্জ থেকে সীতাকুণ্ডে এসে পৌঁছান। পরে আজ ভোরে শিশু রাব্বিকে নিয়ে যান তার বাবা মো. ইউসুফ।

তাহের বলেন, দুই দিন আগে রাব্বি কিশোরগঞ্জের মাদ্রাসা থেকে পালিয়ে ট্রেনে চেপে চট্টগ্রাম চলে আসে। চট্টগ্রাম থেকে অপর একটি ট্রেনে সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনে নামে। গতকাল রোববার দুপুরে কুমিরা রেলস্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে তাঁর বাড়িতে এসে পানি খেতে চায় রাব্বি। তাকে ক্ষুধার্ত মনে হয়েছে। খাবার দেওয়ার পর কথা বলতে বলতে শিশুটি পালিয়ে আসার কথা জানায়।

তাহের আরও বলেন, রাব্বির কাছ থেকে তার বাড়ির ঠিকানা সংগ্রহ করে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান। এরপর হোসেনপুর থানার পুলিশের সহায়তায় রাব্বির মা–বাবার সন্ধান পাওয়া যায়। গতকাল সন্ধ্যায় শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি। গত ৭ আগষ্ট দিবাগত রাত দুইটার দিকে শিশুটির বাবা ইউসুফ সীতাকুণ্ডে আসেন। পরে আজ ভোরে ছেলেকে নিয়ে কিশোরগঞ্জের দিকে রওনা হন তার বাবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST