সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত Logo খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ Logo ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত Logo মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সীতাকুণ্ডের গুলিয়াখালী পর্যটনকেন্দ্রে এমএফজেএফ এর পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

Reporter Name / ২৩৬৩ Time View
Update : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৪:৪৪ পূর্বাহ্ণ

 রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ মহসিন-ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ) এর ‘ক্লিন সীতাকুণ্ড’ কর্মসূচির আওতায় সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে (পর্যটন এলাকায়) পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি আজ (২৭আগস্ট) সকালে পালিত হয়েছে। এ কর্মসূচি উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। বিডি ক্লিন এর সহায়তা ও এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের অর্থায়নে এবং সীতাকুণ্ডের ৬টি সামাজিক ও মানবিক সংগঠন ও বিচ কমিটির তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি শুরু হয়।এমএফজেএফ এর সদস্যরা বন বিভাগের দেখানো জায়গায় ৪০০টি ঝাউ ও কিছু নারিকেল গাছের চারা রোপণ করেন। পরিস্কার-পরিচ্ছনতা অভিযানে অংশ নেয় দু’শতাধিক ছাত্রছাত্রী। সর্বোচ্চ ময়লা সংগ্রহকারী শিক্ষার্থী দল ও ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চবিদ্যালয়, বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়, দক্ষিণ রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রধানদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ সমাজের সর্বস্তরের বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ নজরকাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমএফজেএফ এর প্রধান উপদেষ্টা রবি আজিয়াটা (বাংলাদেশ) লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকীর সভাপতিত্বে ও বিডি ক্লিন এর শাহাদাত হোসেন কায়েস এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশবান্ধব এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রধানঅতিথি ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম বিভাগের অ্যাডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম, বিশেষ অতিথি মুরাদপুর ইউনিয়ন চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরু উদ্দিন রাশেদ, উপকূলীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন,সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট এর নির্বাহী পরিচালক লায়ন গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন MFJF এর উপদেষ্টা এস এম তোফায়েল উদ্দিন। সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, বন বিভাগ, ইয়ং-পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন (ইপসা), মানবতার ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড ফাউন্ডেশন, স্বপ্ন ও আগামী, গরীবের বন্ধু যুব ফাউন্ডেশন ও রেডিও সাগরগিরি কর্মীরা এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। MFJF এর এ আয়োজন গুলিয়াখালী সমুদ্রসৈকতে আসা পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। সবকিছু মিলিয়ে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগটি এলাকায় বেশ সাড়া জাগায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST