শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী Logo শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বকশীগঞ্জে শিক্ষিকার জমি ও সংখ্যালঘুর স্বর্ণের দোকান দখলকারী ফরিদকে গ্রেফতার এবং ওসি’র প্রত্যহার দাবি Logo যুবদল নেতা কবিরের নেতৃত্বে যশোরের শার্শার বাগআঁচড়ায় আঃলীগের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত Logo সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান

 মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদক / ৫২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ

, চট্টগ্রাম নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রতিকারের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এতে সেবাপ্রত্যাশী নগরবাসী সরাসরি পুলিশ কমিশনারের কাছে নিজেদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় পুলিশ কমিশনার উপস্থিত সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত অভিযোগ ও সমস্যাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক নির্দেশ দেন। কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পেয়ে পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তুষ্টি জানান। ওপেন হাউজ ডেতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম উপস্থিত ছিলেন। এ ছাড়া সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশী নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST