বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে যাত্রাবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

Reporter Name / ২৫৪৩ Time View
Update : শুক্রবার, ২০ মে, ২০২২, ৩:১৪ পূর্বাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুমিল্লায় মানবজমিন পত্রিকার প্রতিনিধিসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের আয়োজনে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। এনটিভির সিনিয়র নিউজ রুম এডিটর ও যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক আবুল কালাম শাকিলের সঞ্চালনায় দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক ও যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সভাপতি মো: শফিকুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের দপ্তর সম্পদক আমিরুল ইসলাম ওমর, খোরশেদ আলম সিকদার (যুগান্তর) যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আজাদ (ভোরের সময়), দপ্তর সম্পাদক মুন্সী আল ইমরান (চ্যানেল23), প্রচার সম্পাদক অমর মজুমদার (আলোকিত সকাল), সাংস্কৃতিক সম্পাদক মো.শরীফুল হক (তথ্যবাণী), মহিলা সম্পাদিকা আফিফা নওশীন, বজলুর রহমান (আমাদের কণ্ঠ) মোগল সম্রাট, এম জে কিবরিয়া (দিন প্রতিদিন), শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মো: জনি, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মশিউর রহমান সুজন, সাইফুল ইসলাম পারভেজ প্রমূখ। এসময় সাংবাদিক নেতারা বলেন সারাদেশে সাংবাদিকদের ওপর যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটছে এর কোন প্রতিকার নেই। এধরনের ন্যক্কারজনক ঘটনা থেকে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই। এবং সাংবাদিকদের নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধে রাষ্ট্রের কাছে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST