রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সারাদেশে গণমাধ্যমকর্মী নির্যাতনের প্রতিবাদে ফেনীতে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাবেশ।

Reporter Name / ২১২৬ Time View
Update : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ২:৩৭ পূর্বাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফেনীত মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জেলা কমিটি। বৃহস্পতিবার শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফেনী জেলা বিএমএসএফ সভাপতি এমএ সাঈদ খানের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা রবিউল হক, জসিম মাহমুদ, যতন মজুমদার,চ্যানেল২৪’র ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন,সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন,যমুনা টিভির স্টাফ রিপোর্ট আরিফুর রহমান, সময় টিভির এসোসিয়েট সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল,এসএ টিভির ফেনী প্রতিনিধি মাঈনুল রাসেল,ইউএনবি ও দেশ রুপান্তর প্রতিনিধি সফি উল্যাহ রিপন,ডেইলি ইন্ডাষ্ট্রি প্রতিনিধি জহিরুল হক মিলন,এশিয়ান টিভির প্রতিনিধি কাজী হাবিব সুমন,আনন্দ টিভির প্রতিনিধি জাফর উল্লাহ, এটিএন নিউজের প্রতিনিধি দিদারুল আলম, কোষাধ্যক্ষ নুর উল্যাহ কায়সার, সাপ্তাহিক ফেনীর প্রত্যয়’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মফিজুর রহমান, শব্দ’র সম্পাদক কবি ইকবাল চৌধুরী, ফেনীর আঁচল’র সম্পাদক সাহিদা সাম্য লীনা,স্বদেশকন্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান,দৈনিক সকালের সময়’র স্টাফ রিপোর্টার ওমর ফারুক, ফেনীর ডাক’র নির্বাহী সম্পাদক সৈয়দ মনির, সাপ্তাহিক নিহারিকার নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, ফেনীর গৌরব’র নির্বাহী সম্পাদক মিজানুর রহমান, দৈনিক আমার আমার কাগজ’র প্রতিনিধি আলা উদ্দিন,দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি আবু তাহের পন্ডিত, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু। মানববন্ধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা নসু মিয়া,ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি জিয়া উদ্দিন বাবলু, তোফায়েল ইসলাম মিলন,দৈনিক ভোরের দর্পণ ফেনী জেলা প্রতিনিধি হাবীব মিয়াজী,দৈনিক বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন গনি,দৈনিক ডেসটিনি প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী,দৈনিক শেয়ার বীজের জেলা প্রতিনিধি কামরুল হাসান সুজন,ফেনীর শক্তির বার্তা সম্পাদক ওমর ফারুক ভূঞা, দৈনিক স্বাধীন বাংলা জেলা প্রতিনিধি কামরুল হাসান নিরব,দৈনিক স্টার লাইন’র স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, সময়ের আলোর প্রতিনিধি, বাংলাদেশ সমাচার পত্রিকা ফেনী জেলার বিশেষ প্রতিনিধি ও দৈনিক প্রথম সময়ের সম্পাদক ও প্রকাশক কাউসার হামিদ শিকদার পিনু, প্রতিনিধি কামরুল হাসান,আজকের পতিক্রিয়া প্রতিনিধি নুরুল হুদা রাসেল মিয়াজী, দৈনিক সমসাময়িক প্রতিদিন দেলোয়ার হোসেন ঝন্টু, ফেনীর তালাশের প্রতিনিধি এম এ আকাশ প্রমূখ। এসময় উপস্থিত বক্তারা সাংবাদিক নাঈমের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,এই হত্যাকান্ডে জড়িত রাজুসহ সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফেনী বিএমএসএফ নেতৃবৃন্দ বলেছেন, ফেনীর সাবেক সভাপতি জসিম মাহমুদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা বাস্তবায়নের লক্ষে জেলা সভাপতি সাঈদ খানের হাতে হাত রেখে সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। এসময় নেতৃবৃন্দ বলেন, বিএমএসএফ সরকার নিবন্ধিত কপিরাইট সনদপ্রাপ্ত একটি জাতীয় সাংবাদিক সংগঠন। কাঁদাছোড়াছুড়ি বাদ দিয়ে বিএমএসএফ প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের নেতৃত্বে কাজ করার আহবান জানান ফেনীর সাংবাদিক নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST