শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

Reporter Name / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ

 হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ ও মদসহ তিন চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার হাপানিয়া বিওপির আওতাধীন কৃষ্ণ সদা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—সাপাহার উপজেলার করমুডাংগা গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে মোঃ সোহেল রানা (২৪), নামো বিরামপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (২৬) এবং পশ্চিম বিরামপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ মোজাম্মেল হক (৪৫)। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ০৯:৫০ ঘটিকায় হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল কৃষ্ণ সদা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, ০২ বোতল মদ এবং ০১টি ব্যাগসহ ওই তিন চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও ঔষধসহ তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার, মাদক পাচার এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST