শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের Logo দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান আনিসুর রহমান Logo সাপাহার সীমান্তে রাধা-রানীর কষ্টিপাথরের মূর্তি Logo খানসামায় অতিরিক্ত সার মজুত, ডিলারের বিরুদ্ধে মামলা,৯২০ বস্তা সার জব্দ Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন

 হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ

 নওগাঁর সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বৈশাখী টেলিভিশনের সাপাহার উপজেলা প্রতিনিধি নাসির হায়দারকে সভাপতি এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রিপন হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মেডিকেল মোড়ে মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাপাহার মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম। নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি আল মামুন (দৈনিক আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র মালী (দৈনিক বাংলার অধিকার), সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ইন্টার টিভি), দপ্তর সম্পাদক সেলিম রেজা (এনটিভি অনলাইন), প্রচার সম্পাদক আব্দুল আলিম (দৈনিক প্রত্যাশা প্রতিদিন), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হাবীব লিটন (দৈনিক বরেন্দ্র নিউজ)। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সোহেল চৌধুরী রানা (দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক বরেন্দ্র কণ্ঠ), আবু বক্কার (রাজধানী টিভি), মোরশেদ মন্ডল (দৈনিক এশিয়ান নিউজ) এবং তোফাজ্জল হোসেন (দৈনিক আজকের জনগণ)। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাপাহারের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে সংবাদ মাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST