বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব Logo জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য-বিএনপি নেতা আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ০ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ

 নওগাঁর সাপাহার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র-জনতা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার থানা কার্যালয়ে নবাগত ওসি শাহীন রেজাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তাঁকে স্বাগত জানিয়ে সাপাহার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। নবাগত ওসি শাহীন রেজা বলেন, “আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। দায়িত্ব বুঝে পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।” তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্ভয়ে ও হয়রানিমুক্তভাবে সেবা নিতে পারেন, সে লক্ষ্যে সাপাহার থানা পুলিশ কাজ করবে। অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।” এ সময় সাপাহার থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST