রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন

Reporter Name / ১৭৭ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ

 হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাপাহার স্পোর্টিং ক্লাব-এর গ্র্যান্ড ওপেনিং এবং রয়্যাল থান্ডার খেলোয়াড়দের মাঝে জার্সি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের থানা রোডে সাপাহার স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম। এতে সভাপতিত্ব করেন সাপাহার স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান আহ্ম্মদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমির প্রতিষ্ঠাতা আবু সাইদ চৌধুরী (অনিক), স্থানীয় ক্রীড়াপ্রেমী আব্দুল কাদের। অনুষ্ঠানের শুরুতে ‘রয়্যাল থান্ডার নেভিস সোওস’-এর খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি ও ক্যাপ তুলে দেওয়া হয়। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সাপাহার স্পোর্টিং ক্লাব এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। সাপাহার স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগ এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। এ সময় ক্লাবের সদস্য, স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST