শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে যথাযথ মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন

Reporter Name / ১৮৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ণ

হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র‌্যালি, আলোচনা সভা ও শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর এক বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের স্মৃতিচারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।এসময় ভার্চুয়ালী প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা মৎস অফিসার রোজিনা পারভিন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মুহা. রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, জেলা পরিষদের সদস্য ইস্ফাত জেরিন মিনা সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST