বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে ভুয়া পরীক্ষার্থী সনাক্ত কাণ্ডে তদন্ত টিম গঠণ

Reporter Name / ১২৫২ Time View
Update : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ঘটে যাওয়া ৫৯জন ভুয়া শিক্ষার্থী শনাক্ত কাণ্ডে তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠণ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রেজিষ্টার প্রফেসর মো. সিদ্দিকুর রহমান কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে বিষয়টি জানা গেছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের দাখিল পরীক্ষায় নওগাঁ জেলার সাপাহার উপজেলায় সরফতুল্লাহ ফাযিল মাদ্রাসা ২৯১ নম্বর পরীক্ষা কেন্দ্রে ২০ ফেব্রুয়ারী আরবী দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিলো। এসময় কেন্দ্র সচিব কর্তৃক ৫৯জন ভুয়া পরীক্ষার্থী সনাক্ত করা হয় । যার মধ্যে সাপাহার শিমূলডাঙা দাখিল মাদ্রাসার ১১জন,মানিকুড়া দাখিল মাদ্রাসার ০৩জন,বলদিয়াঘাট মহিলা দাখিল মাদ্রাসার ০২জন,পলাশডাঙা দাখিল মাদ্রাসার ০৮জন, দেওপাড়া শিংপাড়া দাখিল মাদ্রাসার ০৩জন, আলাদিপুর দাখিল মাদ্রাসার ০১জন, তুলসিপাড়া মহিলা দাখিল মাদ্রাসার ১৪জন,আন্ধারদীঘি মহিলা দাখিল মাদ্রাসার ১৭ জন সহ মোট ৮টি মাদ্রাসার ৫৯জন ভুয়া পরীক্ষাথী সনাক্ত করা হয়। বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদানের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর ড. রিয়াদ চৌধুরীকে আহ্বায়ক করে তিন জন কর্মকর্তাকে দায়িত্ব অর্পন করা হয়। দায়িত্বপ্রাপ্ত অন্য দুইজন সদস্য কর্মকর্তা হলেন , বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) মো আব্দুস সালাম ও উপ মাদ্রাসা পরিদর্শক মো. আকরাম হোসেন। উল্লেখ্য যে, সাপাহার সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে এ বছর ৪০টি প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থী ছিল ৭৭৭ জন। মঙ্গলবার সেখানকার ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী উপস্থিত হয়ে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। সকালে আকস্মিক ওই কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মিল না থাকায় ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেন ইউএনও। যেখানে ১৫ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী ছিলো। পরে তাদের মুচলেকা নিয়ে অবিভাবকদের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। তিনি আরো বলেন, এডমিটের ছবির সঙ্গে মিল না থাকায় ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে শনাক্ত করে আটক করা হয়েছে। উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST