সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে বৈকালিক স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন

Reporter Name / ২২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ণ

হারুনুর রশিদ,, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বৈকালিক স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহষ্পতিবার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মুহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমূখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, সেবিকা সহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী চিকিৎসা সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যাত্রা শুরু করেন। সেই ধারা অব্যহত রাখতে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসার উদ্যোগ নিয়েছেন সরকার। জনগনের দোরগোড়ায় এই সেবা পৌঁছাতে অফিস টাইম শেষ হবার পর (বিকেল ৩টাথেকে ৬টা) পর্যন্ত নামমাত্র ফি’ নিয়ে চিকিৎসা প্রদান করা হবে। সারাদেশে এই চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST