শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মহান মে দিবস আজ: শ্রমিক অধিকার ও ন্যায্যতার পথচলার অঙ্গীকার Logo জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন Logo ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার Logo দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস Logo বকশীগঞ্জে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সাঈদ হাসান Logo শার্শার উলশীর যদুনাথপুরের জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ 
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter Name / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:১১ পূর্বাহ্ণ

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বাদ জোহর জানাজা নামাজ শেষে কুচিন্দা তালপুকুর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে, সোমবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকার নওগাঁর স্থায়ী বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সাপাহারে বসবাস করছিলেন। তিনি মরহুম খন্দকার ময়েজ উদ্দিন মাস্টারের বড় জামাতা এবং মিজানুর রহমান শাহ্ চৌধুরীর (মেম্বার) ভাগ্নে জামাতা ছিলেন। কর্মজীবনে তিনি একসময় সাহেব বাজার এলাকায় ‘হিরো ব্যাটারি’ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার দুপুরে দাফনের আগে মরহুমের কফিনে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম ও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম। পরে তাঁকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকশ দল সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানায়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লিরা তাঁর জানাজায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST