রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে বিএনপির নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৬৯২ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ

হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ‘নারী-পুরুষ নির্বিশেষে ভোট দেব ধানের শীষে’—এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁর সাপাহারে নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তিলনা ইউনিয়ন শাখারর আয়োজনে তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। এতে সভাপতিত্ব করেন তিলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহসান (কল্লোল) সাবেক যুগ্ম-আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নবিজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী মোছাঃ ফরিদা বেগম। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীর পক্ষে নারীদের সংগঠন, ঐক্য ও সচেতন ভোটাধিকার চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাকিবের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতা–নেত্রীসহ স্থানীয় নারী কর্মীরা সমাবেশে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST