সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে পূবালী ব্যাংকের শাখার শুভ উদ্বোধন

Reporter Name / ৯৬৫ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫, ১:২১ অপরাহ্ণ

 হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংকের ৫০৯ তম শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২জুন) সকাল ১০ টার দিকে উপজেলা সদরের নিউমার্কেটের দ্বিতীয় তলায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় সাপাহার শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান(বগুড়া অঞ্চল) এ এস এম রায়হান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মোহাম্মদ রকিবুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন সাপাহার আমের রাজধানী হিসাবে পরিচিত। সেই লক্ষ্য আমরা সাপাহারে এই মৌসুমে সকল সুবিধা দিতে বদ্ধপরিকর। ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়ানো সহ অর্থনৈতিক উন্নয়নের জন্য নানাবিধ বিনিয়োগ সেবাও পাবেন উদ্যোক্তারা। দেশে বর্তমানে অনেক ব্যাংক যখন গ্রাহকদের আমানত দিতে হিমশিম খাচ্ছে সেখানে পূবালী ব্যাংক গ্রাহকদের আমানত সুরক্ষার পাশাপাশি সব ধরনের সুযোগ-সুবিধা ও সেবা দিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST