মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক Logo অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত :
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন

Reporter Name / ১৫৭৫ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৩:৫০ পূর্বাহ্ণ

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে মিলিত হয়। র‌্যালী শেষে উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা মৎস্য অফিসার রোজিনা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার মৎস্যজীবী, মৎস্যচাষী, আড়তদার সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস্যজীবী, মৎস্যচাষী ও আড়তদারদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST