মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক Logo সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে আবারো ঘর পাচ্ছেন ৮১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবার

Reporter Name / ১৯৭৯ Time View
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ১:০৬ অপরাহ্ণ

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) “ক” শ্রেণীর আরও ৮১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করা হবে। মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ইউএনও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০টায় সারাদেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) “ক” শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ পর্যায়ে সাপাহার উপজেলায়ও ৮১ টি “ক” শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হবে। এসময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার ও সহকারী প্রোগ্রামার মোস্তাকিম বিল্লাহ্ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST