সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৪২৩ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

 হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘শিক্ষক সমাবেশ ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে সাপাহার উপজেলা মডেল মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সাপাহার উপজেলা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাঃ মাহবুবুল আলম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ মাহবুবুল আলম বলেন, “শিক্ষকরা হলেন জাতির বিবেক। একটি আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা এবং একটি আদর্শ শিক্ষাব্যবস্থা প্রবর্তনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, কেবল পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি নতুন প্রজন্ম তৈরিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাপাহার উপজেলা শাখার পৃষ্ঠপোষক মো. আবুল খায়ের তরুণ। উপজেলা শাখার সেক্রেটারি মো. দুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের পেশাগত মানোন্নয়ন, মর্যাদা রক্ষা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। বক্তারা একটি বৈষম্যহীন ও আদর্শিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST