রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারের জবই বিলে ২৫তম মৎস্য আহরণ শুরু: ৩০ কোটি টাকার মাছ পাওয়ার সম্ভাবনা

Reporter Name / ২২৬ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:২৭ অপরাহ্ণ

 হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে দীর্ঘ কয়েক মাস মাছ ধরা বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২৫তম মৎস্য আহরণ ও ‘বিল বাইচ’। সোমবার দুপুর ১২টার দিকে বিলের বাগডাঙ্গা ঘাটে মাছ ধরার শুভ উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এম. এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজিনা পারভিন, উপজেলা বিএনপির সাধারণ। সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুণ। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার বিলে মাছের সংখ্যা ও ওজন অনেক বৃদ্ধি পেয়েছে। এ বছর জবই বিল থেকে প্রায় ৭৫০ মেট্রিক টন (৭ লাখ ৫০ হাজার কেজি) মাছ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৩০ কোটি ৭৫ লাখ টাকা। যা গত বছরের তুলনায় অনেক বেশি। উদ্বোধনী দিনে বিল পাড়ে মৎস্যজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইসমাইল হোসেন, আব্দুজব্বার ও মহবুল হোসেনসহ একাধিক মৎস্যজীবী জানান, বিলে এবার প্রচুর মাছ রয়েছে। ইতিমধ্যে জেলেদের জালে ৩০ কেজি ওজনের বোয়াল, ২২ কেজি ওজনের বিগহেড, ১৫ কেজি ওজনের কাতলাসহ রুই, মৃগেল, আইড়, বাগাড়, পাবদা ও খড়িশোলা মাছ ধরা পড়ছে। জেলেরা জানান, উদ্বোধনের দিনে প্রায় ৮৫০ জন মৎস্যজীবী তাদের নৌকা ও জাল নিয়ে বিলে নেমেছেন। এই বিলের মাছ রাজধানী ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। বিলে মাছের ভালো চাষ হওয়ায় মৎস্যজীবী ও মৎস্য চাষিরা অত্যন্ত খুশি। বিলে মৎস্য আহরণকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং যথাযথ ব্যবস্থাপনায় মাছ ধরা চললে স্থানীয় অর্থনীতিতে এই বিল বড় ধরনের অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST