সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা Logo বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা Logo নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার শংকর Logo সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক : / ১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ

 সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখা। রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান শামীম তালুকদার, সিনিয়র সহসভাপতি ড. রবিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খসরু মিয়া দিপু এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টা হাওর বন্ধু ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন হত্যার সঙ্গে সরাসরি জড়িতদের পাশাপাশি নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও সহযোগীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করা, নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ড কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। একজন সাংবাদিক ও সাবেক সেনাসদস্যকে এভাবে গুলি করে হত্যার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ তাদেরই যদি হত্যার শিকার হতে হয় এবং অপরাধীরা বিচারের বাইরে থেকে যায়, তাহলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তাই কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি দ্রুত বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আলিফ ফকিরের পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। বাড়ির সামনের একটি দোকানে যাওয়ার পর তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গত ৩১ অক্টোবর বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনের ধারাবাহিকতায় এবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ জানান, সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের দাবি ও প্রতিবাদ অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST