শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Reporter Name / ১২৩৯ Time View
Update : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৩:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা অগ্রগণ্য। গণমাধ্যম ও সাংবাদিকগণ গণতন্ত্র জনগণের অতন্ত্র প্রহরী। শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য। ২৮ অক্টোবর পেশাগত দায়িত্বপালনকালে পুলিশ ও সাংবাদিকদের ওপর বিএনপি-জামাতের হামলার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে ২৯ অক্টোবর বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি-জামাত বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে অগ্নিসংযোগ, পিটিয়ে পুলিশ হত্যা, গাড়ীতে অগ্নিসংযোগ, দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনসহ জঘন্য, অমানবিক ও বর্বরোচিত নারকীয় তান্ডব চালিয়েছে। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। নিহতদের আত্মার মাগফেরাত ও আহত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্যে সরকার ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের অনুকূল পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শাহ আলম স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ আলী এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রধান ও ওয়াহিদুজ্জামান অহিদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহফুজ খান, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন এলিন, সদস্য মোঃ মুন্না, মোঃ মোমিন মিয়া, তুবা সমাজকল্যাণ সোসাইটির সাবেক মহাসচিব দ্বীন ইসলাম সুমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST