সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সজীব হত্যার ১২ ঘন্টার মধ্যে জড়িত ৪ আসামী গ্রেফতার

Reporter Name / ১৭২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:৫২ পূর্বাহ্ণ

 

মোস্তাফিজুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে ইজিবাইক চালক সজীব হত্যার সাথে সরাসরি জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা(ডিবি)’র সদস্যরা।

ডিবি(যশোর) কার্যালয়ের এক “প্রেস ব্রিফিং” এর মাধ্যমে জানানো হয়েছে যে, “জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে”।

“তারই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর/২০২৩ ইং আনুমানিক সকাল ৭ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা সাকিনস্থ গয়ড়া টু খড়িডাঙ্গা গামী কাঁচা রাস্তার পার্শ্বে ছকোর খালে জনৈক তরিকুল ঢালীর ধানী জমি থেকে অনুমান ১৯ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের মৃতদেহ পেয়ে উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সংবাদ পেয়ে একই থানার গয়ড়া গ্রামের জনৈক সহিদ গাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত লাশের পরিচয় তার বড় ছেলে সজীব গাজি (১৯)বলে জানায় এবং বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করলে বেনাপোল পোর্ট থানার মামলা নং-৩৭ তাং- ১৮/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়”।

“ঘটনাটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক হওয়ায় জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তের ভার ন্যাস্ত করলে ডিবি’র এসআই মুরাদ হোসেন মামলার তদন্তভার গ্রহণ করে। তার নেতৃত্বে একটি চৌকশ টিম তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত ২ সদস্য ১। শামীম ও ২। রাব্বিকে বেনাপোল বল ফিল্ড এলাকা হতে হত্যাকাজে ব্যবহৃত রক্তমাখা চাকুসহ হাতে নাতে ধরে তাদের স্বীকারোক্তি মতে নিহতের নিকট থেকে নেওয়া ইজিবাইক বিক্রয়ের সহযোগীতার সাথে জড়িত আরো ২ সদস্যকে গ্রেফতার করে শার্শা বাগআচড়া ময়ুরী সিনেমা হলের সামনে থেকে ইজিবাইকটি উদ্ধার করে”।

“প্রাথমিক তদন্তে জানা যায়, মাদকদ্রব্য ক্রয়/বিক্রয়ে টাকা পয়সা দেনা-পাওনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইজিবাইক চালক সজিবকে মাদকদ্রব্য গাঁজা সেবনের কথা বলে ঘটনাস্থলে নিয়ে চাকু দিয়ে গলায় পোচ দিয়ে জবাই করে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে দিয়ে ঘাতকরা নিহতের ইজিবাইকটি নিয়ে গোপন করার উদ্দেশ্যে তাদের সহযোগীদের নিকট রাখে মর্মে জানা যায়”।

আসামীদের নাম,ঠিকানা:_
“(১) শামিম হোসেন (২০), পিতা- লিটন আলী,সাং গয়ড়া এ/পি বড়আঁচড়া (ইদু’র বাড়ির পাশে), (২) আশরাফুল আলম রাব্বি (১৯), পিতা- সওদাগার আলি, সাং- বড়আঁচড়া (ভরত’র বাড়ির পাশে), (৩) আজম হোসেন (২০), পিতা- ইসমাইল হোসেন @ বারমা, সাং- বড়আঁচড়া মাঠপাড়া, সর্বথানা- বেনাপোল পোর্ট, (৪) জাহাঙ্গীর কবির (৩০), পিতা- রবিউল ইসলাম, সাং রাড়িপুকুর, থানা- শার্শা, সর্বজেলা- যশোর”।

“উদ্ধারকৃত আলামতঃ
১। ০১টি ইজিবাইক।
২। হত্যা কাজে ব্যবহৃত চাকু।
৩। রক্তমাখা গেঞ্জি।
৪। ১টি মোবাইল ফোন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST